সাবেক সেনা কর্মকর্তা নাছের ৬ দিনের রিমান্ডে

আগের সংবাদ

ইরানে পারমাণবিক হামলার আশঙ্কা নিয়ে সতর্কবার্তা

পরের সংবাদ

টাঙ্গাইলে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, সাংবাদিকসহ আহত ২০

টেলিগ্রাফ ঢাকা

প্রকাশিত: জুলাই ১৮, ২০২৪ , ১:২৬ অপরাহ্ণ

বৃহস্পতিবার (১৮ জুলাই) বেলা সাড়ে ১১টা থেকে এই সংঘর্ষ শুরু হয়েছে।

টাঙ্গাইলের পুরাতন বাস স্ট্যান্ড এলাকায় কোটা সংস্কার আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ চলছে। এতে এ পর্যন্ত সাংবাদিক, পুলিশ, শিক্ষার্থীসহ ২০ জন আহত হয়েছেন।

পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে শাটডাউন বাস্তবায়নে বেলা ১১টার দিকে শিক্ষার্থীরা প্রথমে প্রেসক্লাবের সামনে জড়ো হন। পরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করার জন্য পুরাতন বাস স্ট্যান্ড এলাকায় যাওয়ার পর পুলিশ বাধা দেয়। এ সময় পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ বাধে। এ সময় পুলিশ শতাধিক টিয়ারশেল নিক্ষেপ করে। সময় সংবাদের সাংবাদিকসহ ২০ জন আহত হয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ঢাকা টেলিগ্রাফ এর দায়ভার নেবে না।