সাবেক সেনা কর্মকর্তা নাছের ৬ দিনের রিমান্ডে

আগের সংবাদ

ইরানে পারমাণবিক হামলার আশঙ্কা নিয়ে সতর্কবার্তা

পরের সংবাদ

ফ্রান্সের প্রফেশনাল ডক্টরেট পেলেন বায়োফার্মার ব্যবস্থাপনা পরিচালক ডা. লকিয়ত উল্যা

ঢাকা টেলিগ্রাফ

প্রকাশিত: জুন ২৭, ২০২৫ , ২:২৬ অপরাহ্ণ

ফ্রান্সের থেমস আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় থেকে সম্মানসূচক প্রফেশনাল ডক্টরেট সম্মানে ভূষিত হয়েছেন বায়োফার্মার ব্যবস্থাপনা পরিচালক ডা. লকিয়তউল্যা।

ইন্দ্রো গ্লোবাল এডুকেশন ও লিডারশিপ সামিট-২০২৫ ও হেমস বিশ্ববিদ্যালয় যৌথভাবে তাকে সম্মানিত করে এমন উপাধী দেয়া হয়। গত রোববার (২২ জুন) মালয়েশিয়ার কুয়ালামাপুরে অনুষ্ঠিত হয় এই সামিট।

সম্মানজনক স্বীকৃতির জন্য ডা. লকিয়তউল্যাকে অভিবাদন জানিয়েছেন বায়োফার্মা লিমিটেড ও বায়োগ্রপের কর্মকর্তা ও কর্মচারীরা।

আরও পড়ুন: বায়োফার্মা পেল ন্যাশনাল প্রোডাকটিভিটি এন্ড কোয়ালিটি এক্সিলেন্স অ্যাওয়ার্ড

তারা বলেন, ফার্মাসিউটিক্যাল ম্যানেজমেন্ট, করপোরেট হেলথকেয়ার, লিডারশিপ-এ অনবদ্য অবদান, নিষ্ঠা এবং উৎকর্ষের প্রতি প্রতিশ্রুতি এই মর্যাদাপূর্ণ স্বীকৃতির উপযুক্ত প্রতিফলন ডা. লকিয়ত উল্যার এ অর্জন।

এই অর্জন ভবিষ্যতের আরও মহান সাফল্যগাঁথার প্রেরণা, আপনার প্রতিভা ও নেতৃত্ব আরও অনেক উচ্চতায় পৌঁছে যাক এমন শুভকামনা জানায় বায়োফার্মা পরিবার।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ঢাকা টেলিগ্রাফ এর দায়ভার নেবে না।