সাবেক সেনা কর্মকর্তা নাছের ৬ দিনের রিমান্ডে

আগের সংবাদ

ইরানে পারমাণবিক হামলার আশঙ্কা নিয়ে সতর্কবার্তা

পরের সংবাদ

হিন্দুদের ওপর হামলার’ প্রতিবাদে শাহবাগে বিক্ষোভ

ঢাকা টেলিগ্রাফ

প্রকাশিত: আগস্ট ৯, ২০২৪ , ৯:১০ অপরাহ্ণ

দেশের বিভিন্ন স্থানে ‘হিন্দুদের ওপর হামলার’ প্রতিবাদ করেছেন সনাতন ধর্মাবলম্বীরা। এতে সংখ্যালঘুদের ওপর নির্যাতন বন্ধে সংখ্যালঘু কমিশন গঠনসহ ৪ দফা দাবি তোলেন তারা। দাবি পূরণ না হলে আরও কঠোর কর্মসূচি দেয়ার হুঁশিয়ারি তাদের।

আজ রাজধানীর শাহবাগে এ অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ পালিত হয়।

কোটা আন্দোলন, এরপর স্বৈরাচারী সরকারের পতনের দাবিতে এক দফা সফল আন্দোলনের পর আবারও উত্তাল হলো রাজধানীর শাহবাগ।

শেখ হাসিনা সরকারের পতনের পর দেশজুড়ে সংখ্যালঘু ধর্মাবলম্বীদের বাড়িঘরে হামলা এবং মন্দিরে হামলা ও আগুন দেয়ার অভিযোগ উঠে।

শুক্রবার (৯ আগস্ট) জাতীয় প্রেস ক্লা‌বে প্রতিবাদ ও বি‌ক্ষোভ কর্মসূচি শেষে তারা অবস্থান নেন শাহবাগে। রাস্তা অবরোধ করে নির্যাতন বন্ধের দাবিতে বিক্ষোভ করেন তারা।

এতে নেতারা হামলা ও নির্যাতন বন্ধে সংখ্যালঘু সুরক্ষা কমিশন গঠনসহ ৪ দফা দাবি তোলেন। তারা জানান, স্বাধীন দেশে সবার সমান অধিকার থাকা উচিত। দেশ হোক নিরপেক্ষ।

দাবি অনুযায়ী দেশে সংখ্যালঘু নির্যাতন বন্ধ না হলে আরও কঠোর কর্মসূচির ঘোষণা আন্দোলনরতদের।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ঢাকা টেলিগ্রাফ এর দায়ভার নেবে না।