পোস্টাল ভোট দিতে ১৩ লাখ নিবন্ধন, ৬ লাখ ব্যালট প্রেরণ

আগের সংবাদ

সমস্যাগ্রস্থ পরিবারকে আর্থিক অনুদান দিলো হায়্যা আলাল ফালাহ

পরের সংবাদ

সাবেক ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয় গ্রেপ্তার

ঢাকা টেলিগ্রাফ

প্রকাশিত: আগস্ট ২০, ২০২৪ , ৮:২৫ পূর্বাহ্ণ

গণ-অভ্যুত্থানে ক্ষমতা হারানো আওয়ামী লীগের নেতাদের গ্রেপ্তার অব্যাহত আছে। এবার গ্রেপ্তার করা হয়েছে সাবেক যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়।

গতকাল সোমবার (১৯ আগস্ট) রাতে রাজধানীর ধানমণ্ডি থেকে তাকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। বিষয়টি ডিএমপির জনসংযোগ শাখা থেকে এক বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়েছে।

ডিএমপি জানায়, মোহাম্মদপুর থানায় করা একটি হত্যা মামলায় আরিফ খান জয়কে গ্রেপ্তার করা হয়েছে।

আরিফ খান জয় ২০১৪ সালে নেত্রকোনা–২ আসন থেকে আওয়ামী লীগের টিকিটে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর জাতীয় ফুটবল দলের সাবেক এই অধিনায়ক যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপমন্ত্রীর দায়িত্ব পান। চার বছর এ দায়িত্ব পালনের পর ২০১৮ সালের নির্বাচনে তিনি আর আওয়ামী লীগের মনোনয়ন পাননি। গত পাঁচ বছর ধরে তিনি তেমন আলোচনায় না থাকলেও শেষ পর্যন্ত গ্রেপ্তার হতে হলো।

এর আগে সোমবার সন্ধ্যায় রাজধানীর বারিধারার এক আত্মীয়ের বাসা থেকে সাবেক সমাজ কল্যাণমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দীপু মনিকে গ্রেপ্তার করে পুলিশ। গত কয়েকদিনে আরও বেশ কয়েকজন হেভিওয়েট নেতাকে গ্রেপ্তার করা হয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ঢাকা টেলিগ্রাফ এর দায়ভার নেবে না।