সাবেক সেনা কর্মকর্তা নাছের ৬ দিনের রিমান্ডে

আগের সংবাদ

ইরানে পারমাণবিক হামলার আশঙ্কা নিয়ে সতর্কবার্তা

পরের সংবাদ

‘ইয়াবা গডফাদার’ আব্দুর রহমান বদি গ্রেপ্তার

ঢাকা টেলিগ্রাফ

প্রকাশিত: আগস্ট ২০, ২০২৪ , ১০:০৫ অপরাহ্ণ

কক্সবাজারের সাবেক সংসদ সদস্য ইয়াবা গডফাদার খ্যাত আব্দুর রহমান বদিকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

আজ মঙ্গলবার (২০ আগস্ট) রাতে র‌্যাবের এক খুদে বার্তায় এ তথ্য জানানো হয়েছে।

নবম ও দশম জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার–৪ (উখিয়া-টেকনাফ) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন আওয়ামী লীগ প্রার্থী আবদুর রহমান বদি। দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত হওয়ায় একাদশ ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বদির পরিবর্তে তার স্ত্রী শাহীন আক্তারকে দলের মনোনয়ন দেওয়া হয়। তিনি সংসদ সদস্য নির্বাচিত হন।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকায় মাদক চোরাচালানের পৃষ্ঠপোষক হিসেবে আব্দুর রহমান বদির নাম রয়েছে। তালিকায় ‘ইয়াবা গডফাদার’ হিসেবে আছেন বদির চার ভাইসহ পরিবারের অন্তত ২৬ জনের নাম রয়েছে।

বদিকে গ্রেপ্তারের পর আজ র‌্যাবের বার্তায় বলা হয়েছে, কক্সবাজারের টেকনাফে একটি হত্যাচেষ্টা মামলায় আব্দুর রহমান বদিকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে চট্টগ্রামের পাচলাইশ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ঢাকা টেলিগ্রাফ এর দায়ভার নেবে না।