সাবেক সেনা কর্মকর্তা নাছের ৬ দিনের রিমান্ডে

আগের সংবাদ

ইরানে পারমাণবিক হামলার আশঙ্কা নিয়ে সতর্কবার্তা

পরের সংবাদ

পানিবন্দি মানুষের পাশে আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান

টেলিগ্রাফ ঢাকা

প্রকাশিত: আগস্ট ২২, ২০২৪ , ২:৫০ অপরাহ্ণ

ফেনীতে বন্যা দূর্গত এলাকায় পানিবন্দি মানুষের পাশে আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান

ভারিবর্ষণ এবং পার্শ্ববর্তী দেশ থেকে ধেয়ে আসা পানিতে আকষ্মিক বন্যায় তলিয়ে যায় ফেনীসহ আশেপাশের বিভিন্ন অঞ্চল। ২২ আগস্ট বৃহস্পতিবার সকালে ফেনী জেলার সদর উপজেলায় বন্যা দূর্গত এলাকা পরিদর্শন করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান।

তিনি তার সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা যে ত্রাণ বিতরণ ও উদ্ধার তৎপরতা চালাচ্ছে তার খোঁজখবর নেন। এছাড়াও জামায়াতের পক্ষ থেকে নিজেদের সামর্থ্যের মধ্যে সর্বোচ্চ সহযোগিতার সহিত বন্যাদুর্গতের পাশে থাকার আশ্বাস ব্যক্ত করেন।

এ সময় আমীরে জামায়াত বিভিন্ন মানুষের সাথে কথা বলেন এবং সার্বিক খোঁজ-খবর নেন। বিভিন্ন আশ্রয় কেন্দ্রে যারা এসে আশ্রয় গ্রহণ করেছেন তাদের সাথে দেখা করে খোজ-খবর নেন এবং তাদের মাঝে ফুড প্যাকেট উপহার ও আর্থিক সহযোগিতা প্রদান করেন।

এসময় আমীরে জামায়াতের সাথে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা’ছুম, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও কুমিল্লা মহানগরী আমীর জনাব কাজী দ্বীন মোহাম্মদ, জামায়াত নেতা মেজবাহ উদ্দিন সাঈদসহ অন্যান্য নেতৃবৃন্দ।

আমীরে জামায়াত সমাজের সকল শ্রেণী-পেশার মানুষদের বন্যার্তদের সাহায্যে এগিয়ে আসার উদাত্ত আহ্বান জানান।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ঢাকা টেলিগ্রাফ এর দায়ভার নেবে না।