পোস্টাল ভোট দিতে ১৩ লাখ নিবন্ধন, ৬ লাখ ব্যালট প্রেরণ

আগের সংবাদ

সমস্যাগ্রস্থ পরিবারকে আর্থিক অনুদান দিলো হায়্যা আলাল ফালাহ

পরের সংবাদ

ব্যারিস্টার সুমনকে ১০ দিন রিমান্ড

ঢাকা টেলিগ্রাফ

প্রকাশিত: অক্টোবর ২২, ২০২৪ , ৮:২৩ পূর্বাহ্ণ

হবিগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনকে ১০ দিন রিমান্ডে নিতে আবেদন করেছে পুলিশ। আজ মঙ্গলবার (২২ অক্টোবর) আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা (জিআরও) জালাল বিষয়টি জানিয়েছেন।

জিআরও জালাল বলেন, ‘আজ সকাল সাড়ে ১০টায় শুনানি শুরু হওয়ার কথা রয়েছে। এ সময় ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জাকির হোসাইনের আদালতে ব্যারিস্টার সুমনকে তোলা হবে। প্রাথমিকভাবে শুনেছি, ব্যারিস্টার সুমনকে মিরপুর থানার একটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। তবে রিমান্ড চাওয়া হবে কি না, তা ফরোয়ার্ডিং দেখে বলতে পারব।’

আজ সকাল পৌনে ৮টার দিকে রাজধানীর পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। ওসি নজরুল জানান, গতকাল সোমবার দিনগত রাত দেড়টার দিকে রাজধানীর মিরপুর-৬ থেকে ব্যারিস্টার সুমনকে গ্রেপ্তার করা হয়।

এর আগে, রাত সোয়া ১টার দিকে নিজের ফেসবুক ভেরিফায়েড প্রোফাইল থেকে একটি পোস্ট দেন ব্যারিস্টার সুমন। এতে তিনি লেখেন, ‘আমি পুলিশের সঙ্গে যাচ্ছি। দেখা হবে আদালতে। দোয়া করবেন সবাই।’

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ছাত্র-জনতার ওপর হামলা চালানোর অভিযোগে গত ১১ সেপ্টেম্বর সৈয়দ সায়েদুল হক সুমনসহ ৯৭ জনের বিরুদ্ধে হবিগঞ্জের চুনারুঘাট থানায় মামলা হয়। মামলায় অজ্ঞাত ১৫০ থেকে ২০০ জনকে আসামি করা হয়।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ঢাকা টেলিগ্রাফ এর দায়ভার নেবে না।