পোস্টাল ভোট দিতে ১৩ লাখ নিবন্ধন, ৬ লাখ ব্যালট প্রেরণ

আগের সংবাদ

সমস্যাগ্রস্থ পরিবারকে আর্থিক অনুদান দিলো হায়্যা আলাল ফালাহ

পরের সংবাদ

বিমানবন্দর থেকে শুরু চ্যাম্পিয়নদের শোভাযাত্রা

ঢাকা টেলিগ্রাফ

প্রকাশিত: অক্টোবর ৩১, ২০২৪ , ৪:২৮ অপরাহ্ণ

২০২২ সালের সাফের শিরোপা জিতে ইতিহাস গড়েছিল বাংলাদেশ নারী ফুটবল দল। এবার চ্যালেঞ্জ ছিল সেটি ধরে রাখা। বাংলাদেশ কেবল তা ধরেই রাখেনি, সাফ ২০২৪ এ অপরাজিত চ্যাম্পিয়ন হয়ে লিখেছে নতুন অধ্যায়। সাফের ইতিহাসে ভারতের পর বাংলাদেশই একমাত্র দল, যারা শ্রেষ্ঠত্ব ধরে রেখেছে।

বুধবার (৩০ অক্টোবর) শিরোপা জয়ের পর আজ বৃহস্পতিবার দেশে ফিরেছে বাংলার নারীরা। ছাদখোলা বাসে তাদের দেওয়া হচ্ছে সংবর্ধনা। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সেই বাসের গন্তব্য বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। বিমানবন্দরে দর্শকের ভালোবাসায় সিক্ত হচ্ছেন নারী ফুটবলাররা। ছাদখোলা বাস থেকে দর্শকের ভালোবাসার জবাব দিচ্ছেন সানজিদা-ঋতু-মারিয়ারা।

এর আগে আজ সকালে ভক্তদের শুভেচ্ছা জানিয়ে ঋতু লেখেন, ‘এটি বাড়ি আসছে।’ জুড়ে দেন শিরোপার সঙ্গে নিজের হাসিমাখা ছবি। শিরোপা জয়ের পর দেশের মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন ঋতু। এই তারকা বলেন, ‘অন্তরের গভীর থেকে ধন্যবাদ জানাতে চাই, যারা দেশ থেকে আমাদের জন্য মন থেকে দোয়া ও আশীর্বাদ করেছেন। আপনাদের দোয়া ও আশীর্বাদেই আমরা আজ চ্যাম্পিয়ন। এই ট্রফিটা শুধু আমাদের নয়, পুরো বাংলাদেশের।’

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ঢাকা টেলিগ্রাফ এর দায়ভার নেবে না।