সাবেক সেনা কর্মকর্তা নাছের ৬ দিনের রিমান্ডে

আগের সংবাদ

ইরানে পারমাণবিক হামলার আশঙ্কা নিয়ে সতর্কবার্তা

পরের সংবাদ

ভারতীয় বয়ানে আবারো মুসলমানদের জঙ্গি-মৌলবাদ তকমা দেয়া হচ্ছে : মাহমুদুর রহমান

ঢাকা টেলিগ্রাফ

প্রকাশিত: মে ২৬, ২০২৫ , ২:০৫ অপরাহ্ণ

ভারতীয় বয়ানে আবারো বাঙালি মুসলমানদের জঙ্গি-মৌলবাদ তকমা দেওয়া হচ্ছে বলে মন্তব্য করেছেন আমার দেশ-এর সম্পাদক মাহমুদুর রহমান। সোমবার জাতীয় প্রেসক্লাবে আমার দেশ-এর ঈদ সংখ্যার মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মাহমুদুর রহমান বলেন, ‘জুলাই বিপ্লবে তরুণরা বুকের তাজা রক্ত দিয়ে বিগত ১৬ বছরের ফ্যাসিবাদ বিতাড়িত করলেও সপ্তাহখানেক সময় থেকে আমরা দেখতে পাচ্ছি কোনো কোনো রাজনৈতিক নেতা আবারো দিল্লির বয়ান গ্রহণ করে বাঙালি মুসলমান ও আলেম-ওলামাদের জঙ্গি ও মৌলবাদ তকমা দিচ্ছেন। এর মাধ্যমে তারা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে আবারো হুমকির মুখে ঠেলে দিচ্ছেন।’

তিনি বলেন, ‘আমরা কোনোভাবেই আর দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে ভুলুন্ঠিত হতে দেব না। এ জন্য সাংস্কৃতিক লড়াই খুবই গুরুত্বপূর্ণ। ভারতীয় বয়ান মোকাবিলায় আমাদেরকে জিততে হলে সাংস্কৃতিক লড়াইয়ের মাধ্যমে জিততে হবে। ঈদুল আজহা উপলক্ষে আমার দেশ-এর ঈদ সংখ্যাও সাংস্কৃতিক লড়াইয়ের একটি অংশ।’

তিনি আরো বলেন, ‘আমার দেশ কোনো ব্যক্তি বা দলের কাছে দায়বদ্ধ নয়। আমার দেশ-এর একমাত্র দায়বদ্ধতা এ দেশের জনগণ, পত্রিকার পাঠক, নিজের বিবেক এবং সর্বোপরি মহান আল্লাহর কাছে। আমার দেশ কোনো সরকারের রক্তচক্ষুকে ভয় পায় না। সরকারের ভালো কাজের প্রশংসা ও খারাপ কাজের সমালোচনা অব্যাহত থাকবে। ফলে ভবিষ্যতে যারা ক্ষমতায় আসবেন তারা আমাদের ভয় দেখিয়ে কোনো লাভ হবে না। আমরা সর্বদা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব্যের পক্ষে লড়াই চালিয়ে যাব।’

অনুষ্ঠানে এনবিআরের সাবেক চেয়ারম্যান ড. আব্দুল মজিদ, জাতীয় প্রেসক্লাবের সভাপতি হাসান হাফিজ, দৈনিক নয়া দিগন্তের সাহিত্য সম্পাদক কবি জাকির আবু জাফর, আমার দেশ-এর নির্বাহী সম্পাদক সৈয়দ আবদাল আহমদ, সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক এম আবদুল্লাহ, ডিইউজের সভাপতি শহীদুল ইসলাম, সাংবাদিক এলাহী নেওয়াজ খান, কাজী রওনক হোসেন, লেখক রেজাউল করিম, এনায়েত রসুলসহ প্রমুখ বক্তব্য রাখেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ঢাকা টেলিগ্রাফ এর দায়ভার নেবে না।