সাবেক সেনা কর্মকর্তা নাছের ৬ দিনের রিমান্ডে

আগের সংবাদ

ইরানে পারমাণবিক হামলার আশঙ্কা নিয়ে সতর্কবার্তা

পরের সংবাদ

ইরানকে শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচিতে সহায়তা দিতে প্রস্তুত রাশিয়া: পুতিন

ঢাকা টেলিগ্রাফ

প্রকাশিত: জুন ২১, ২০২৫ , ২:৩০ অপরাহ্ণ

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, মস্কো ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচিকেসহায়তা দিতে প্রস্তুত। তবে, গণবিধ্বংসী অস্ত্রের বিস্তারের ঘোর বিরোধী।

শনিবার (২১ জুন) প্রকাশিত এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন। খবর আনাদুলু অ্যাজেন্সির।

পুতিন স্কাই নিউজ আরাবিয়াকে বলেন, রাশিয়া ইরানের শান্তিপূর্ণ উদ্দেশ্যে পারমাণবিক শক্তি বিকাশের অধিকারকে সমর্থন করে। তিনি জোর দিয়ে বলেন, আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা (আইএইএ) তেহরান পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা করছে এমন কোনো প্রমাণ খুঁজে পায়নি।

পুতিন ইরানের অবস্থানকে সমর্থন করে আরও বলেন, ‘ইরানে পারমাণবিক অস্ত্র নিষিদ্ধ করার ফতোয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ।’ তিনি জানান, রাশিয়া ইরানকে তার বেসামরিক পারমাণবিক কর্মসূচির উন্নয়নে সহায়তা করতে প্রস্তুত।

গত ১৩ জুন ইসরায়েল ইরানের সামরিক ও পারমাণবিক স্থাপনাসহ বেশ কয়েকটি স্থানে বিমান হামলা শুরু করলে শত্রুতা বৃদ্ধি পায়, যার প্রতিক্রিয়ায় তেহরানও পাল্টা হামলা চালায়।

ইসরায়েলি কর্তৃপক্ষ জানিয়েছে, ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় তখন থেকে কমপক্ষে ২৫ জন নিহত ও শত শত আহত হয়েছে।

অন্যদিকে, ইরানি গণমাধ্যমের খবর অনুযায়ী ইসরায়েলি হামলায় ইরানে ৬৩৯ জন নিহত ও এক হাজার ৩০০ জনেরও বেশি আহত হয়েছেন। তবে সরকারি তথ্য বলছে ইরানে নিহতের সংখ্যা ২২৪ জন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ঢাকা টেলিগ্রাফ এর দায়ভার নেবে না।