অন্যান্য
ফিলিস্তিনি শরণার্থীদের জন্য জাতিসংঘ শরণার্থী শিবিরের অফিসে খোলার ঘোষণা দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। -আল জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, তুরস্কের রাজধানী আঙ্কারায় জাতিসংঘের শরণার্থী শিবিরের একটি অফিস খুলবে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান।
ইস্তানবুলে অনুষ্ঠিত ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) এক বৈঠকে ভাষণ দিতে গিয়ে এরদোয়ান এ ঘোষণা দেন। তিনি বলেন, ইসরাইলের নিষেধাজ্ঞার পর জাতিসংঘ শরণার্থী বিষয়কসংস্থাকে আরো বেশি সহায়তা দেওয়া উচিত সদস্য রাষ্ট্রগুলোর।
এরদোয়ান বলেন, ফিলিস্তিনি শরণার্থীদের দেখভালে UNRWA যে অপরিহার্য ভূমিকা পালন করে, তাকে ইসরায়েল যেন অকার্যকর করে তুলতে না পারে, তা আমাদের নিশ্চিত করতে হবে।
২০২৩ থেকে ২০২৫ সাল পর্যন্ত তুরস্ক প্রতি বছর UNRWA-কে ১ কোটি ডলার (১০ মিলিয়ন) অনুদান দেয়। ২০২৪ সালে তুরস্ক আরও ২০ লাখ ডলার (২ মিলিয়ন) সরাসরি এবং AFAD দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের মাধ্যমে আরও ৩০ লাখ ডলার (৩ মিলিয়ন) প্রদান করে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ঢাকা টেলিগ্রাফ এর দায়ভার নেবে না।