সাবেক সেনা কর্মকর্তা নাছের ৬ দিনের রিমান্ডে

আগের সংবাদ

ইরানে পারমাণবিক হামলার আশঙ্কা নিয়ে সতর্কবার্তা

পরের সংবাদ

সাবেক সিইসি কে এম নুরুল হুদা গ্রেপ্তার

ঢাকা টেলিগ্রাফ

প্রকাশিত: জুন ২২, ২০২৫ , ৯:৪৭ অপরাহ্ণ

সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদাকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ রোববার (২২ জুন) সন্ধ্যার দিকে রাজধানীর উত্তরায় স্থানীয় জনতা তাকে আটক করে পুলিশের হাতে সোপর্দ করে।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উত্তরা বিভাগের উপকমিশনার (ডিসি) মহিবুল ইসলাম এনটিভি অনলাইকে বিষয়টি নিশ্চিত করেছেন।

ডিসি মহিবুল ইসলাম বলেন, ‘উত্তরা ৫ নম্বর সেক্টরে কে এম নুরুল হুদা ঘেরাও করে স্থানীয় জনতা। তখন তাকে নিরাপত্তার কথা চিন্তা করে পুলিশি হেফাজতে নেওয়া হয়। এরপর তাকে গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে হস্তান্তর করা হয়েছে।’

সাবেক সিইসি কে এম নুরুল হুদাকে গ্রেপ্তার করা হয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে ডিএমপির এই কর্মকর্তা বলেন, ‘তার বিরুদ্ধে মামলা হয়েছে। গেপ্তার বলতে পারেন।’

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ঢাকা টেলিগ্রাফ এর দায়ভার নেবে না।