সাবেক সেনা কর্মকর্তা নাছের ৬ দিনের রিমান্ডে

আগের সংবাদ

ইরানে পারমাণবিক হামলার আশঙ্কা নিয়ে সতর্কবার্তা

পরের সংবাদ

একদিনে আরও ২১৩ জন ডেঙ্গু আক্রান্ত

টেলিগ্রাফ ঢাকা

প্রকাশিত: আগস্ট ১১, ২০২১ , ৯:১৭ অপরাহ্ণ

ডেঙ্গু আক্রান্ত হয়ে একদিনে আরও ২১৩ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। বুধবার (১১ আগস্ট) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের নিয়মিত ডেঙ্গু বিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে নতুন করে ২১৩ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ১৮৮ জন রাজধানীর এবং ২৫ জন বিভিন্ন জেলার হাসপাতালে ভর্তি হয়েছেন।

এ নিয়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ১ হাজার ১২৮ জন হাসপাতালে ভর্তি আছেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ঢাকা টেলিগ্রাফ এর দায়ভার নেবে না।