পোস্টাল ভোট দিতে ১৩ লাখ নিবন্ধন, ৬ লাখ ব্যালট প্রেরণ

আগের সংবাদ

সমস্যাগ্রস্থ পরিবারকে আর্থিক অনুদান দিলো হায়্যা আলাল ফালাহ

পরের সংবাদ

মিসরের দুই সপ্তাহব্যাপী ২৭তম জলবায়ু সম্মেলন (কপ২৭) শুরু

ঢাকা টেলিগ্রাফ

প্রকাশিত: নভেম্বর ৭, ২০২২ , ৯:৫১ পূর্বাহ্ণ

মিসরের শারম-আল-শেখে রোববার থেকে শুরু হয়েছে দুই সপ্তাহব্যাপী ২৭তম জলবায়ু সম্মেলন (কপ২৭)। এবারের সম্মেলনে ১৯০টির বেশি দেশের প্রতিনিধিরা অংশ নিয়েছেন।

– খবর রয়টার্সের।

মিসরের পররাষ্ট্রমন্ত্রী ও কপ২৭ প্রেসিডেন্ট সামেহ শুকরি সম্মেলনে উদ্বোধনী বক্তব্যে এ কথা বলেন।

তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের ফলে ক্ষতির মুখে পড়া উন্নয়নশীল দেশগুলো ধনী দেশগুলোর কাছে যে ক্ষতিপূরণ চাইছে, বিষয়টি আলোচ্যসূচিতে রাখতে সম্মত হয়েছেন প্রতিনিধিরা।

এক দশকের বেশি সময় ধরে এ বিষয়ে আলোচনা করতে নারাজ ছিল ধনী দেশগুলো। সামেহ শুকরি বলেছেন, জলবায়ু তহবিল ব্যবস্থা করার জন্য আনুষ্ঠানিক আলোচনার স্থান তৈরি করা সম্ভব হয়েছে।

তবে এবারের সম্মেলনে লোকসান ও ক্ষতিপূরণের এ আলোচনা থেকে কোনো ক্ষতিপূরণ পাওয়ার নিশ্চয়তা মিলবে না। তবে ২০২৪ সালের দিকে একটি চূড়ান্ত সিদ্ধান্তের দিকে এগোনো যাবে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ঢাকা টেলিগ্রাফ এর দায়ভার নেবে না।