পোস্টাল ভোট দিতে ১৩ লাখ নিবন্ধন, ৬ লাখ ব্যালট প্রেরণ

আগের সংবাদ

সমস্যাগ্রস্থ পরিবারকে আর্থিক অনুদান দিলো হায়্যা আলাল ফালাহ

পরের সংবাদ

দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

ঢাকা টেলিগ্রাফ

প্রকাশিত: ডিসেম্বর ৫, ২০২২ , ৯:১৮ পূর্বাহ্ণ

চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

সোমবার (৫ ডিসেম্বর) সকাল ৯টা ২ মিনিটে এ ভূকম্পন অনুভূত হয়।

আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণাকেন্দ্রের সহকারী নিজামুদ্দিন আহমেদ এ তথ্য জানান।

আবহাওয়া অফিস জানিয়েছে, রিখটার স্কেলে ভূকম্পনের মাত্রা ছিল ৫ দশমিক ১, মাঝারি মানের।

নিজামুদ্দিন আহমেদ বলেন, আজ সকাল ৯টা ২ মিনিট ৫২ সেকেন্ডে ভূকম্পনটি অনুভূত হয়।

তিনি জানান, ভূমিকম্পটির উৎপত্তিস্থল বঙ্গোপসাগরের কলকাতা সীমান্তে। এটি ঢাকা থেকে ৫২০ কিলোমিটার, কক্সবাজার থেকে ৩৪০ কিলোমিটার এবং চট্টগ্রাম থেকে ৩৯৭ কিলোমিটার দূরে।

উৎপত্তিস্থলটি বঙ্গোপসাগরের দক্ষিণ-পশ্চিম অঞ্চলে একদম পশ্চিমবঙ্গ এলাকা ঘেঁষে।

তিনি বলেন, বাংলাদেশের সব জায়গায় এর অনুভূত হয়েছে কি না বলতে পারব না। তবে আমাদের সবগুলো যন্ত্রে এটি ধরা পড়েছে।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) একই সময়ে বঙ্গোপসাগরে একটি ভূমিকম্পের তথ্য দিয়েছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫.২।

ভূমিকম্পের ফলে দেশের কোথাও কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ঢাকা টেলিগ্রাফ এর দায়ভার নেবে না।