সাবেক সেনা কর্মকর্তা নাছের ৬ দিনের রিমান্ডে

আগের সংবাদ

ইরানে পারমাণবিক হামলার আশঙ্কা নিয়ে সতর্কবার্তা

পরের সংবাদ

নাশকতার মামলায় হাজিরা দিয়েছেন ফখরুল, আব্বাস,গয়েশ্বর সহ পাঁচ জন

ঢাকা টেলিগ্রাফ

প্রকাশিত: ডিসেম্বর ৮, ২০২২ , ১০:২০ পূর্বাহ্ণ

রাজধানীর শাহবাগ থানায় নাশকতার দু’মামলায় আজ আদালতে হাজিরা দিয়েছেন বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ পাঁচ জন।

বৃহস্পতিবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামানের আদালতে তারা আইনজীবীর মাধ্যমে হাজিরা দেন।

অন্য আসামিরা হলেন, বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস,গয়েশ্বর চন্দ্র রায়, ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান ও যুগ্ম-মহাসচিব মোয়াজ্জম হোসেন আলাল।

২০১৯ সালের ডিসেম্বরে হাইকোর্ট মোড়ে তিনটি মোটরসাইকেলে অগ্নিসংযোগের ঘটনায় শাহবাগ থানা এই দু’ মামলা করা হয়। দু’টি মামলা তদন্তাধীন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ঢাকা টেলিগ্রাফ এর দায়ভার নেবে না।