অন্যান্য
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জয়ের স্বপ্ন নিয়েই লিওনেল মেসিকে দলে ভিড়িয়েছিল প্যারিস সেইন্ট জার্মেই। সমর্থকদের প্রত্যাশা ছিল মেসির হাত ধরেই নিজেদের প্রথম ইউরোপ সেরা ট্রফিটা ঘরে তুলবে তারা। তবে সেই প্রত্যাশার ছিটেফোঁটাও পূরণ করতে পারেননি আর্জেন্টিনাকে বিশ্বকাপ জেতানো এই তারকা।

বেশ কিছুদিন ধরেই পিএসজির সঙ্গে সম্পর্কের টানাপোড়েন চলছিল মেসির। ক্লাবটির সঙ্গে চুক্তি নবায়ন করতেও আগ্রহী ছিলেন না লিও। অবশেষে তিক্ত অভিজ্ঞতা নিয়েই শেষ হচ্ছে তার পিএসজি অধ্যায়। ক্লারমন্তের বিপক্ষে ম্যাচের আগে পিএসজি কোচ ক্রিস্তোফ গালতিয়ের জানিয়ে দিয়েছেন, পার্ক দেস প্রিন্সেসে পিএসজির জার্সি গায়ে শেষবার মাঠে নামবেন এলএমটেন।
মেসির নতুন গন্তব্য নিয়ে গুঞ্জন আছে আরও। নিজেদের ক্লাব ইতিহাসের সেরা খেলোয়াড়কে আবারও দলে ফেরাতে মরিয়া বার্সা কর্তৃপক্ষ। গুঞ্জন আছে, আমেরিকার মেজর সকার লিগের ক্লাব ইন্টার মিয়ামিতে যোগ দিতে পারেন বিশ্বসেরা এই খেলোয়াড়।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ঢাকা টেলিগ্রাফ এর দায়ভার নেবে না।