অন্যান্য
চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার বড়-উঠান এলাকায় বাসচাপায় অটোরিকশাযাত্রী মা ও ছেলে প্রাণ হারিয়েছেন। এ সময় নারী ও শিশুসহ আরও দুই জন আহত হন।
বৃহস্পতিবার (১ জুন) রাতে কর্ণফুলী উপজেলার বড়উঠান ইউনিয়নের ডাকপাড়া এলাকার পিএবি সড়কে এ দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে নিহত নারী ও তার ছেলের পরিচয় জানা যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, মইজ্জ্যারটেক থেকে যাত্রী নিয়ে সিএনজিচালিত অটোরিকশাটি চাতরী চৌমুহনীর দিকে যাচ্ছিল। এ সময় ঘটনাস্থলে পৌঁছালে বিপরীত দিক থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাস অটোরিকশাটিকে চাপা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে গেলে ঘটনাস্থলেই এক নারী নিহত হন। পরে নারী ও শিশুসহ তিন জনকে হাসপাতালে নেন স্থানীয়রা। পরে নিহত নারীর ছেলেকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। অন্য দুই জনের চিকিৎসা চলছে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ঢাকা টেলিগ্রাফ এর দায়ভার নেবে না।