পোস্টাল ভোট দিতে ১৩ লাখ নিবন্ধন, ৬ লাখ ব্যালট প্রেরণ

আগের সংবাদ

সমস্যাগ্রস্থ পরিবারকে আর্থিক অনুদান দিলো হায়্যা আলাল ফালাহ

পরের সংবাদ

রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে জামায়াতে ইসলামীর সমাবেশ

ঢাকা টেলিগ্রাফ

প্রকাশিত: জুন ৯, ২০২৩ , ১০:৩০ অপরাহ্ণ

রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে জামায়াতে ইসলামীকে সমাবেশের মৌখিক অনুমতি দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

শুক্রবার (৯ জুন) দিনগত রাত সোয়া ১২টায় ঢাকা টেলিগ্রাফকে এ তথ্য নিশ্চিত করেছেন ডিএমপির যুগ্ম-কমিশনার বিপ্লব কুমার সরকার।

তিনি বলেন, ডিএমপির পক্ষ থেকে লিখিতভাবে কিছু দেওয়া হয়নি। তবে তাদের মৌখিকভাবে জানানো হয়েছে, আপনারা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে সমাবেশ করতে পারেন।

কোনো ধরনের শর্ত দেওয়া হয়েছে কি না জানতে চাইলে ডিএমপির এ কর্মকর্তা বলেন, যেহেতু লিখিতভাবে কোনোকিছু জানানো হয়নি তাই শর্তের কোনো প্রশ্নই ওঠে না।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ঢাকা টেলিগ্রাফ এর দায়ভার নেবে না।