অন্যান্য
মানুষের ভোগান্তি কমাতে ঈদুল আজহায় ছুটি একদিন বাড়ানোর সুপারিশ জানিয়েছেৃ আইনশৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।
(১৩ জুন) মঙ্গলবার সচিবালয়ে কমিটির এক সভা শেষে এ তথ্য জানান সভাপতি আ ক ম মোজাম্মেল হক। তিনি বলেছেন, ঈদের ছুটি একদিন বাড়ানোর বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগের কাছে সুপারিশ করা হয়েছে।
তিনি আরও বলেছেন, আগামী ২৯ জুন ঈদুল আজহার ছুটি ধরে ২৭ তারিখ থেকে ঈদের ছুটি দিতে সুপারিশ করেছে আইনশৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। সুপারিশ গৃহীত হলে ঈদের ছুটি হবে চারদিন।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ঢাকা টেলিগ্রাফ এর দায়ভার নেবে না।