অন্যান্য
আগামী জাতীয় সংসদ নির্বাচনে আইনশৃঙ্খলাজনিত যেকোনো চ্যালেঞ্জ মোকাবেলা করতে পুলিশের সক্ষমতা রয়েছে বলে উল্লেখ করেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন।
বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) দুপুরে হবিগঞ্জ পুলিশ সুপার কার্যালয়ে বঙ্গবন্ধু কর্নার উদ্বোধন অনুষ্ঠানে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
আইজিপি বলেন, এ নির্বাচনকে ঘিরে আন্তর্জাতিক কোনো চাপ অনুভব করছেন না বলে মনে করেন।
আইজিপি বলেন, এক সময় এ দেশে জঙ্গি ও সন্ত্রাসবাদের হোলিখেলা চলছিল। পুলিশের ঐকান্তিক প্রচেষ্টায় তা এখন সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণে রয়েছে।
আইজিপি বলেন, আগামী জাতীয় নির্বাচনে আইনশৃঙ্খলাজনিত যেকোনো চ্যালেঞ্জ মোকাবেলা করতে পুলিশ সক্ষম। পুলিশের প্রতি জনগণের সে আস্থা রয়েছে।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট রেঞ্জের ডিআইজি শাহ মিজান শাফিউর রহমান ও হবিগঞ্জের পুলিশ সুপার এসএম মুরাদ আলিসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
আইজিপি পুলিশ সুপার কার্যালয়ে একটি গাছের চারা রোপণ করেন।
সূত্র : বাসস
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ঢাকা টেলিগ্রাফ এর দায়ভার নেবে না।