সাবেক সেনা কর্মকর্তা নাছের ৬ দিনের রিমান্ডে

আগের সংবাদ

ইরানে পারমাণবিক হামলার আশঙ্কা নিয়ে সতর্কবার্তা

পরের সংবাদ

ওমরাহ পালনে নারীদের পোশাক নির্ধারণ করল সৌদি আরব

ঢাকা টেলিগ্রাফ

প্রকাশিত: সেপ্টেম্বর ১৫, ২০২৩ , ১১:০৫ অপরাহ্ণ

নারী ওমরাহ যাত্রীদের পোশাক নির্ধারণ করল সৌদি আরবের হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রণালয়। গালফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

সৌদির ওমরাহ ও হজ মন্ত্রণালয় জানিয়েছে, ওমরাহ পালনের সময় নারীরা চাইলে তাদের পছন্দ অনুযায়ী যে কোনো পোশাক পরতে পারবেন। তবে তা হতে হবে নির্ধারিত নিয়ম-নীতির মধ্যে।

নারী ওমরাহযাত্রীদের পোশাক নিয়ে তিনটি নির্দেশনা জারি করেছে সৌদি আরবের হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রণালয়।

সৌদি মন্ত্রণালয়ের এক্স একাউন্ট থেকে নির্দেশনাটি জারি করা হয়।

নির্দেশনায় বলা হয়,

প্রথমত: নারীরা ওমরাহর জন্য আলংকারিক পোশাক পরিহার করে সাদাসিধে পোশাক নির্বাচন করবেন।

দ্বিতীয়ত: পোশাক ঢিলেঢালা হতে হবে।

এবং তৃতীয়ত: পোশাক এমন হতে হবে, যা পরিধান করার পর দেহের কোনো অংশ প্রকাশিত হয় না।

এই তিন নিদের্শনা পালন করে নারীরা যেকোনো পোশাকই ওমরাহর সফরে পরিধান করতে পারবেন।

২০২২ সালে মাহরাম বা রক্তের সম্পর্কের আত্মীয় ছাড়া নারীরা এখন হজ বা ওমরা করতে সৌদি আরব যেতে পারবেন মর্মে ঘোষণা দেওয়া হয়। সেই থেকে প্রচুর নারী মাহরাম ছাড়া হজ ও ওমরা পালন করছেন। যদিও সৌদি আরবের এ সিদ্ধান্ত নিয়ে ইসলামী স্কলাররা ভিন্নমত প্রকাশ করেছেন। এটা নিয়ে বেশ বিতর্ক রয়েছে।

হজের জন্য কোটা নির্দিষ্ট থাকলেও সারা বিশ্বের মুসলমানদের জন্য ওমরা ভিসার কোনো কোটা বা সীমা নেই। যে কোনো দেশের মুসলমান যে কোনো ধরনের ভিসা নিয়ে সৌদিতে এসে ওমরা পালন করতে পারেন।

বর্তমানে ওমরা ভিসা ব্যবহার করে সৌদি আরবের যে কোনো শহর ভ্রমণ করা যায়। আর ওমরা ভিসার মেয়াদ ৩০ দিন থেকে বাড়িয়ে ৯০ দিন করা হয়েছে। যারা ওমরা পালনে মক্কা-মদিনা যান, তারা চাইলে রিয়াদ, দাম্মাম বা অন্য যে কোনো শহরে (একই ভিসা ব্যবহার করে) যেতে পারবেন। ওমরা ভিসা সাধারণত ২৪ ঘণ্টার মধ্যে ইস্যু করা হয়, যা মূলত একটি ইলেকট্রনিক ভিসা।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ঢাকা টেলিগ্রাফ এর দায়ভার নেবে না।