এখন সময় ঐক্যের শক্তি অনুভব করার : প্রধান উপদেষ্টা

আগের সংবাদ

সাকিবুল হত্যার বিচার দাবিতে ফার্মগেট অবরোধ, যান চলাচল বন্ধ

পরের সংবাদ

ইউক্রেনের সব উপ-প্রতিরক্ষামন্ত্রী বরখাস্ত

ঢাকা টেলিগ্রাফ

প্রকাশিত: সেপ্টেম্বর ১৮, ২০২৩ , ৫:৪৬ অপরাহ্ণ

কিয়েভের সব উপ-প্রতিরক্ষামন্ত্রীকে বরখাস্ত করেছে ইউক্রেন।

স্থানীয় মিডিয়ার বরাত দিয়ে সোমবার এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

এসব উপপ্রতিরক্ষামন্ত্রীর মধ্যে রয়েছেন হান্না মালিয়ার, ভলোদিমির হ্যাভ্রিলোভ, রোস্তিস্লাভ জামলিন্সকি, ডেনিস শারাপোভ, আন্দ্রি শেভচেঙ্কো এবং চিতালি দেইনেহা।

গত ৬ সেপ্টেম্বর দেশটিতে নতুন প্রতিরক্ষামন্ত্রী নিয়োগের ঘোষণা দেওয়া হয়। এরপরেই আজ ঘোষণা এলো।

গত বছরের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযানের ঘোষণা দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

আজ পর্যন্ত টানা ৫৭২ দিনের মতো চলছে দেশ দুইটির সংঘাত। এতে দুই পক্ষের বহু হতাহতের খবর পাওয়া যাচ্ছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ঢাকা টেলিগ্রাফ এর দায়ভার নেবে না।