সাবেক সেনা কর্মকর্তা নাছের ৬ দিনের রিমান্ডে

আগের সংবাদ

ইরানে পারমাণবিক হামলার আশঙ্কা নিয়ে সতর্কবার্তা

পরের সংবাদ

মিরপুরে বৃষ্টির পানিতে বিদ্যুতের তার পড়ে ৪ জনের মৃত্যু

ঢাকা টেলিগ্রাফ

প্রকাশিত: সেপ্টেম্বর ২২, ২০২৩ , ২:০৭ পূর্বাহ্ণ

মিরপুরের শিয়ালবাড়িতে বৃষ্টির জমা পানিতে বিদ্যুতের তার পড়ে ৪ জনের মৃত্যু হয়েছে। মিরপুর মডেল থানার ইন্সপেক্টর কামরুল ইসলাম মানবজমিনকে এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান রাত নয়টা ৪০ মিনিটে এ ঘটনা ঘটে। নিহতদের মধ্যে দুইজন পুরুষ, একজন নারী এবং একটি শিশু রয়েছে।
তাদের মরদেহ শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

নিহত চারজনের মধ্যে তিনজন একই পরিবারের। তারা হলেন, মো. মিজান, তার স্ত্রী মুক্তা এবং তাদের ছেলে হোসাইন। এছাড়া নিহত অপরজনের নাম অনিক।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ঢাকা টেলিগ্রাফ এর দায়ভার নেবে না।