সাবেক সেনা কর্মকর্তা নাছের ৬ দিনের রিমান্ডে

আগের সংবাদ

ইরানে পারমাণবিক হামলার আশঙ্কা নিয়ে সতর্কবার্তা

পরের সংবাদ

ঢাকা-১০, মাগুরা ১ ও ২ আসনে আওয়ামী লীগের মনোনয়ন ফরম নিলেন সাকিব

ঢাকা টেলিগ্রাফ

প্রকাশিত: নভেম্বর ১৮, ২০২৩ , ৬:১৭ অপরাহ্ণ

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হতে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক সাকিব আল হাসান আওয়ামী লীগের মনোনয়ন ফরম কিনেছেন।

আজ শনিবার সাকিবের পক্ষে তাঁর একজন প্রতিনিধি রাজধানীর ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন।

সাকিব আল হাসানের আত্মীয় বলেন, মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। সাকিব বর্তমানে দেশের বাইরে আছেন। দেশে ফিরে তিন দিন পর মনোনয়নপত্র জমা দেবেন।

সাকিব আল হাসান বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। সম্প্রতি সাকিব আল হাসানের নতুন নিবন্ধিত রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলনে (বিএনএম) যোগদানের গুঞ্জন ওঠে। এ বিষয়ে জানতে গত বৃহস্পতিবার রাতে সাকিবের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁকে পাওয়া যায়নি।

সাকিব যে আসনে আওয়ামী লীগের মনোনয়ন ফরম কিনেছেন সেই মাগুরা–১ আসনের বর্তমান সংসদ সদস্য আওয়ামী লীগ নেতা সাইফুজ্জামান, মাগুরা–২ আসনের সংসদ সদস্য সাবেক ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার এবং ঢাকা–১০ আসনের সংসদ সদস্য শফিউল ইসলাম মহিউদ্দিন।

আজ শনিবার রাজধানীর ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন ফরম বিক্রি কার্যক্রমের উদ্বোধন করেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ঢাকা টেলিগ্রাফ এর দায়ভার নেবে না।