সাবেক সেনা কর্মকর্তা নাছের ৬ দিনের রিমান্ডে

আগের সংবাদ

ইরানে পারমাণবিক হামলার আশঙ্কা নিয়ে সতর্কবার্তা

পরের সংবাদ

জাতিসংঘ বাংলাদেশে শান্তিপূর্ণ, অন্তর্ভুক্তিমূলক ও বিশ্বাসযোগ্য নির্বাচন চায়

ঢাকা টেলিগ্রাফ

প্রকাশিত: নভেম্বর ২১, ২০২৩ , ৩:৫২ অপরাহ্ণ

জাতিসংঘ বাংলাদেশে একটি শান্তিপূর্ণ, অন্তর্ভুক্তিমূলক ও বিশ্বাসযোগ্য নির্বাচন আয়োজনের আহ্বান জানিয়ে যাবে বলে জানিয়েছেন আন্তর্জাতিক সংস্থাটির মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক।

গতকাল সোমবার (২০ নভেম্বর) জাতিসংঘ মহাসচিবের মুখপাত্রের কার্যালয়ের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এ কথা জানানো হয়।

ডুজারিককে ব্রিফিংয়ে এক সাংবাদিক প্রশ্ন করেন, বিরোধীদের দমনপীড়নের মধ্যে আগামী ৭ জানুয়ারি নির্বাচনের তারিখ ঘোষণা করেছে বাংলাদেশ সরকার। রাজনৈতিক সমাধানের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের সহায়তা তারা প্রত্যাখ্যান করেছে। বাংলাদেশে একটি অবাধ, সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য নির্বাচন নিশ্চিত করতে জাতিসংঘ মহাসচিব কী পদক্ষেপ নেবেন?

জবাবে মুখপাত্র স্টিফেন ডুজারিক বলেন, ‘আমরা সব অংশীদার, সরকার, রাজনৈতিক দলকে একটি শান্তিপূর্ণ, অন্তর্ভুক্তিমূলক ও বিশ্বাসযোগ্য নির্বাচনের জন্য তারা যা করতে পারে, তা করতে আহ্বান জানিয়ে যাব।’

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ঢাকা টেলিগ্রাফ এর দায়ভার নেবে না।