সাবেক সেনা কর্মকর্তা নাছের ৬ দিনের রিমান্ডে

আগের সংবাদ

ইরানে পারমাণবিক হামলার আশঙ্কা নিয়ে সতর্কবার্তা

পরের সংবাদ

রাজধানীর যাত্রাবাড়ীতে যাত্রীবাহী বাসে আগুন

ঢাকা টেলিগ্রাফ

প্রকাশিত: নভেম্বর ২১, ২০২৩ , ১০:৫০ অপরাহ্ণ

রাজধানীর যাত্রাবাড়ীতে যাত্রীবাহী একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

মঙ্গলবার (২১ নভেম্বর) রাত ৮টা ৪০ মিনিটে যাত্রাবাড়ী মোড়ে বাসটিতে আগুনের সংবাদ পায় ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ বলেন, মঙ্গলবার রাত ৮টা ৪০ মিনিটে যাত্রাবাড়ীতে একটি যাত্রীবাহী বাসে আগুন দেওয়ার সংবাদ আসে। সংবাদ পাওয়ার পর আমাদের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে কাজ করছে। প্রাথমিকভাবে বাসের নাম জানা যায়নি। এ ঘটনায় একজন আহত হয়েছে।

উল্লেখ্য, সরকারের পদত্যাগ ও তফসিল ঘোষণার প্রতিবাদসহ বিভিন্ন দাবিতে ফের ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচি দিয়েছে বিএনপি, সমমনা জোট ও বিরোধী সমমনা দলগুলো। বুধবার (২২ নভেম্বর) ভোর ৬টা থেকে ষষ্ঠ দফার এ অবরোধ চলবে শুক্রবার ভোর ৬টা পর্যন্ত।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ঢাকা টেলিগ্রাফ এর দায়ভার নেবে না।