সাবেক সেনা কর্মকর্তা নাছের ৬ দিনের রিমান্ডে

আগের সংবাদ

ইরানে পারমাণবিক হামলার আশঙ্কা নিয়ে সতর্কবার্তা

পরের সংবাদ

চট্টগ্রামের মিরসরাইয়ে লরির ধাক্কায় তিন শ্রমিক নিহত

ঢাকা টেলিগ্রাফ

প্রকাশিত: নভেম্বর ২৫, ২০২৩ , ১১:১১ পূর্বাহ্ণ

চট্টগ্রামের মিরসরাইয়ে বেপরোয়া গতির লরির ধাক্কায় তিন শ্রমিক নিহত হয়েছে।

শনিবার (২৫ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ওয়ার্লেস বিসিক এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার সকালে রাস্তার পাশ দিয়ে হেঁটে কাজে যাওয়ার সময় চট্টগ্রামমুখী একটি বেপরোয়া গতির লরি ধাক্কা দিলে ঘটনাস্থলে দু’জন মারা যান। গুরুতর আহত অবস্থায় একজনকে মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে সেখানেই মারা যান। দুর্ঘটনায় আরো এক শ্রমিককে গুরুতর আহত অবস্থায় চমেকে পাঠানো হয়েছে। তবে তার পরিচয় জানা যায়নি।

দুর্ঘটনায় নিহতরা হলেন- পাবনা জেলার সুজানগর থানার সৌখেতু পাড়ার আবুল কালামের ছেলে মো: আলমগীর হোসেন (৪৫), একই থানার রায়পুর এলাকার মালেক বেপারির ছেলে মো: শফিকুল ইসলাম (৪২) ও ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ থানার আন্দিদিল এলাকার হুমায়ন কবিরের ছেলে মাসুদ মিয়া (৩৫)। নিহত সবাই কর্ণফুলী গ্যাস লাইনের কাজে কর্মরত ছিলেন।

জোরারগঞ্জ হাইওয়ে থানার ইনচার্জ সোহেল সরকার বলেন, শনিবার সকাল সাড়ে ৭টার দিকে ওয়ার্লেস এলাকায় চট্টগ্রামমুখী লরির ধাক্কায় তিনজন নিহত হয়েছেন। নিহতদের লাশ থানায় রাখা হয়েছে। লরিটি জব্দ করে থানায় নিয়ে আসা হলেও চালক পালিয়ে গেছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে লাশগুলো হস্তান্তর করা হবে।

এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানান ইনচার্জ সোহেল সরকার।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ঢাকা টেলিগ্রাফ এর দায়ভার নেবে না।