সাবেক সেনা কর্মকর্তা নাছের ৬ দিনের রিমান্ডে

আগের সংবাদ

ইরানে পারমাণবিক হামলার আশঙ্কা নিয়ে সতর্কবার্তা

পরের সংবাদ

রাজধানীর আবদুল্লাহপুরে বিআরটিসির দ্বিতল বাসে আগুন

ঢাকা টেলিগ্রাফ

প্রকাশিত: নভেম্বর ২৫, ২০২৩ , ৯:২৪ অপরাহ্ণ

রাজধানীর আবদুল্লাহপুরে বিআরটিসির একটি দ্বিতল বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আজ শনিবার সন্ধ্যা ৭টা ২০ মিনিটের দিকে বাসটিতে আগুন দেওয়া হয়।

শনিবার (২৫ নভেম্বর) রাতে ফায়ার সার্ভিস সদর দপ্তরের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা রোজিনা আক্তার ঢাকা টেলিগ্রাফকে এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আবদুল্লাহপুরে বিআরটিসির যাত্রীবাহী দ্বিতল বাসের ওপরের তলায় দুর্বৃত্তরা আগুন দেয়। গাড়ির চালকসহ অন্যরা আগুন নিভিয়ে ফেলেন। এতে বাসটির কয়েকটি সিট পুড়ে গেছে।

সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের ইউনিট ঘটনাস্থলে পৌঁছানোর আগেই আগুন নেভাতে সক্ষম হন বাসের চালক ও তার সহযোগী।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ঢাকা টেলিগ্রাফ এর দায়ভার নেবে না।