সাবেক সেনা কর্মকর্তা নাছের ৬ দিনের রিমান্ডে

আগের সংবাদ

ইরানে পারমাণবিক হামলার আশঙ্কা নিয়ে সতর্কবার্তা

পরের সংবাদ

২৪ ঘণ্টায় বিএনপির ৪১০ নেতাকর্মী গ্রেফতার

টেলিগ্রাফ ঢাকা

প্রকাশিত: নভেম্বর ২৬, ২০২৩ , ৪:৩৮ অপরাহ্ণ

২৪ ঘণ্টায় সারাদেশে জাতীয়তাবাদী দল বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের ৪১০ জনের বেশি নেতাকর্মী গ্রেফতার হয়েছেন বলে দাবি করেছেন বিএনপির জেষ্ঠ্য যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

এ সময়ের মধ্যে কারাবন্দি একজনের মৃত্যু হয়েছে এবং ১৫ মামলায় ১৭০৫ জনকে আসামি করা হয়েছে। এছাড়া বিভিন্ন জায়গায় আইনশৃঙ্খলা বাহিনী ও ক্ষমতাসীন নেতাকর্মীদের হামলায় ৬০ জন আহত হয়েছেন।

রোববার বিকেলে সপ্তম দফা অবরোধের প্রথম দিনের সার্বিক চিত্র তুলে ধরতে গিয়ে তিনি এসব কথা জানান।

রিজভী জানান, তথ্য অনুযায়ী গত ১৫ নভেম্বর একতরফা নির্বাচনী তফসিল ঘোষণার পর থেকে এ পর্যন্ত গ্রেফতার হয়েছেন ৪৬১০ জন নেতাকর্মী। ১৫৩ মামলায় আসামি করা হয়েছে ১৭৮৩০ জনকে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ঢাকা টেলিগ্রাফ এর দায়ভার নেবে না।