সাবেক সেনা কর্মকর্তা নাছের ৬ দিনের রিমান্ডে

আগের সংবাদ

ইরানে পারমাণবিক হামলার আশঙ্কা নিয়ে সতর্কবার্তা

পরের সংবাদ

রাজধানীর শ্যামলীতে বাসে আগুন

ঢাকা টেলিগ্রাফ

প্রকাশিত: নভেম্বর ২৭, ২০২৩ , ৫:৩৩ অপরাহ্ণ

রাজধানীর শ্যামলী এলাকায় বৈশাখী পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

সোমবার (২৭ নভেম্বর) বিকেল ৩টা ৪৫ মিনিটে ফায়ার সার্ভিস আগুনের খবর পায়। কেউ হতাহত হয়নি বলে জানান তিনি।

বিষয়টি ঢাকা টেলিগ্রাফকে নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের সহকারী উপ-পরিচালক শাহজাহান সিকদার।

শাহজাহান সিকদার বলেন, শ্যামলীর সড়ক ও জনপদ মোড়ে বৈশাখী পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

পরে সেখান থেকে এক পথচারী ফায়ার সার্ভিসে কল করেন। কল পাওয়ার ৬ মিনিটের মধ্যে কল্যাণপুর ফায়ার স্টেশন থেকে দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে। তখন পুলিশ প্রটেকশন ছিল।

সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়। তবে ফায়ার সার্ভিস পৌঁছার আগে স্থানীয় জনতা আগুন নিভিয়ে ফেলে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ঢাকা টেলিগ্রাফ এর দায়ভার নেবে না।