পোস্টাল ভোট দিতে ১৩ লাখ নিবন্ধন, ৬ লাখ ব্যালট প্রেরণ

আগের সংবাদ

সমস্যাগ্রস্থ পরিবারকে আর্থিক অনুদান দিলো হায়্যা আলাল ফালাহ

পরের সংবাদ

কোনোভাবেই সরকারের পতন ঠেকানো যাবে না- ১২ দলীয় জোট

ঢাকা টেলিগ্রাফ

প্রকাশিত: নভেম্বর ২৯, ২০২৩ , ৩:০৬ অপরাহ্ণ

আগামী জাতীয় নির্বাচনে বিদেশী সাহায্য নিয়েও এবার আওয়ামী লীগ সরকারের পতন ঠেকানো যাবে না এমন হুঁশিয়ারী দিয়ে ১২ দলীয় জোটের শীর্ষ নেতৃবৃন্দ বলেছেন, আগামী নির্বাচন ও আবারো ক্ষমতায় টিকে থাকার জন্য সরকার ভয়ংকর এক খেলায় মেতে উঠেছে। এ সরকারের পরাজয় ঘটিয়ে দেশের জনগণ গণতন্ত্র ও ভোটাধিকার পুণরুদ্ধারের বিজয় ছিনিয়ে আনবে।

বুধবার দুপুরে এ সরকারের পদত্যাগ ও নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আগামী নির্বাচনের দাবিতে অবরোধ সমর্থনে জাতীয় প্রেসক্লাব থেকে শুরু করে কাকরাইল ঘুরে পল্টন মোড় বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্যে এসব কথা বলেন নেতারা।

১২ দলীয় জোটের নেতারা বলেন, এই সরকারের বিদায়ঘণ্টা বেজে গেছে। এখন নিজেদের শেষ রক্ষার জন্য সরকারের এমপি-মন্ত্রীরা সকাল-বিকেল দুইরকম কথা বলে এবং আজ্ঞাবহ নির্বাচন কমিশন বিএনপি-১২ দলীয় জোটসহ সরকার বিরোধী অন্যান্য দলগুলোকে নির্বাচনে আনার জন্য নতুন কৌশল নিচ্ছে। তবে দেশের জনগণ এই সরকারের পাতানো নির্বাচনে যাবে না।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ঢাকা টেলিগ্রাফ এর দায়ভার নেবে না।