পোস্টাল ভোট দিতে ১৩ লাখ নিবন্ধন, ৬ লাখ ব্যালট প্রেরণ

আগের সংবাদ

সমস্যাগ্রস্থ পরিবারকে আর্থিক অনুদান দিলো হায়্যা আলাল ফালাহ

পরের সংবাদ

যাত্রাবাড়ীতে বাসে আগুন

ঢাকা টেলিগ্রাফ

প্রকাশিত: নভেম্বর ২৯, ২০২৩ , ৮:২০ অপরাহ্ণ

রাজধানীর যাত্রাবাড়ীতে রাইদা পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে অবরোধ সমর্থনকারীরা।

বুধবার (২৯ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার বাসে আগুনের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পোস্তগোলা ফায়ার স্টেশনের দুইটি ইউনিট।

এ ব্যাপারে ফায়ার সার্ভিস সদর দফতরের ডিউটি অফিসার রাফি আল ফারুক ঢাকা টেলিগ্রাফকে বলেন, সন্ধ্যা ৭টা ৩৫ মিনিটে খবর পেয়েছি রাইদা পরিবহনের একটি বাসে আগুন দেয়া হয়েছে। পরে পোস্তগোলা ফায়ার স্টেশনের দুইটি ইউনিট ৭টা ৪৪ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করে।

ডিউটি অফিসার বলেন, সবশেষ পাওয়া তথ্য অনুযায়ী আগুনের কারণে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ঢাকা টেলিগ্রাফ এর দায়ভার নেবে না।