পোস্টাল ভোট দিতে ১৩ লাখ নিবন্ধন, ৬ লাখ ব্যালট প্রেরণ

আগের সংবাদ

সমস্যাগ্রস্থ পরিবারকে আর্থিক অনুদান দিলো হায়্যা আলাল ফালাহ

পরের সংবাদ

ফার্মগেটে ককটেল বিস্ফোরণ; দুই আরোহী আহত

ঢাকা টেলিগ্রাফ

প্রকাশিত: ডিসেম্বর ২, ২০২৩ , ৬:১১ অপরাহ্ণ

রাজধানীর ফার্মগেট এলাকায় দুটি ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। বিস্ফোরণে যানজটে মোটরসাইকেলের দুই আরোহী আহত হয়েছেন।

আহতরা হলেন- মো. এমদাদুল হক খান (৫৬) ও মো. নাজমুস শাহাদাত প্রতীক (৩৮)। তাদের মধ্যে এমদাদুল হক খান জয়েন্ট ডিরেক্টর হিসেবে বাংলাদেশ ব্যাংকে ও নাজমুস শাহাদাত প্রতীক ইঞ্জিনিয়ার হিসেবে সামিট গ্রুপে কর্মরত রয়েছেন বলে জানা গেছে।

শনিবার (২ ডিসেম্বর) সন্ধ্যা সোয়া ৭টার দিকে ফার্মভিউ সুপারমার্কেটের সামনে ব্যস্ত সড়কে যানজটের মধ্যে পাঁচ সেকেন্ডের ব্যবধানে ককটেল দুটির বিস্ফোরণ ঘটানো হয়। তবে আহতদের নাম-পরিচয় জানা যায়নি।

আহত একজনের মাথা থেকে রক্তপাত হতে দেখা যায়। অন্যজন পেটে আঘাত পেয়েছেন। বিস্ফোরণের পর ব্যস্ত রাস্তাটি ফাঁকা হয়ে যায়। রাস্তা ও ফুটপাতে থাকা লোকজন আশপাশের বিভিন্ন ভবনের ভেতরে ঢুকে পড়েন।

তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অপূর্ব হাসান জানান, ফার্মগেট ফার্মভিউ মার্কেটের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় দুইজন আহত হয়েছেন। ঘটনাস্থলে কাজ করছে পুলিশ।

আহত ইমদাদুল হক বলেন, আমরা দুজন কারওয়ান বাজারে কাজ শেষ করে মোটরসাইকেল নিয়ে মোহাম্মদপুর সলিমুল্লাহ রোডে বাসায় যাওয়ার সময় ফার্মগেটের ফার্মভিউ সুপার মার্কেটের সামনে পৌঁছালে রাস্তায় বিকট শব্দে পরপর দুটি ককটেল বিস্ফোরণ হয়। এতে আমরা শরীরে স্প্রিন্টারবিদ্ধ হয়ে মারাত্মকভাবে জখম হই। পরে আশপাশের পথচারীরা আমাদের উদ্ধার করে প্রথমে আল-রাজি হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে রাত ৯টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়।

বর্তমানে ঢামেকে জরুরি বিভাগের অপারেশন থিয়েটারে প্রতীকের চিকিৎসা চলছে বলেও জানান তিনি।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ঢাকা টেলিগ্রাফ এর দায়ভার নেবে না।