পোস্টাল ভোট দিতে ১৩ লাখ নিবন্ধন, ৬ লাখ ব্যালট প্রেরণ

আগের সংবাদ

সমস্যাগ্রস্থ পরিবারকে আর্থিক অনুদান দিলো হায়্যা আলাল ফালাহ

পরের সংবাদ

গুলিস্তানে আ.লীগ পার্টি অফিসের পাশে বাসে আগুন

ঢাকা টেলিগ্রাফ

প্রকাশিত: ডিসেম্বর ৪, ২০২৩ , ২:৪০ অপরাহ্ণ

রাজধানীর গুলিস্তানে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় সংলগ্ন পীর ইয়ামেনী মার্কেটের সামনে একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

আজ সোমবার (৪ ডিসেম্বর) দুপুরে বাসটিতে আগুন দেওয়া হয়।

ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, দুপুর ২টা ২৫ মিনিটের দিকে গুলিস্তান মাঠের সামনে একটি বাসে আগুন দেওয়ার খবর আসে।

ওই খবরে সিদ্দিক বাজার ফায়ার স্টেশন থেকে দুটি ইউনিট ঘটনাস্থলে উদ্দেশ্যে পাঠানো হয়েছে। তবে প্রাথমিকভাবে এ ঘটনায় হতাহত সম্পর্কে কোনো তথ্য জানাতে পারেননি।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ঢাকা টেলিগ্রাফ এর দায়ভার নেবে না।