অন্যান্য
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ বলেছেন, রাজনৈতিক দল ৯ দফায় ১৮ দিন অবরোধ আর তিন দিন হরতাল ডেকেছে। কিন্তু অবরোধ ডেকে রাস্তায় না নেমে পালিয়ে থেকে ভাড়া করা লোকজন নিয়ে গাড়িতে আগুন ও ককটেল নিক্ষেপ করছে।
মঙ্গলবার (৫ ডিসেম্বর) রাজধানীর মিন্টো রোডে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালেডিবি প্রধান এ কথা বলেন।
তিনি বলেন, পরিত্যক্ত গাড়িগুলোতে আগুন লাগাচ্ছে। এটা তো আসলে কোনও রাজনৈতিক কর্মসূচি হতে পারে না।
ডিবি প্রধান বলেন, আমরা আগেও দেখেছি, ২০১৪ সালে এইরকমভাবে তারা রাস্তার মধ্যে বোম নিক্ষেপ করেছে। পুলিশের ওপর হামলা করার চেষ্টা করেছে। জনগণ তাদের এমন কর্মসূচিতে সারা দেয়নি। নির্বাচনের তফসিল ঘোষণা হয়েছে। আমরা নির্বাচন কমিশনের দিক-নির্দেশনা মোতাবেক কাজ করছি।
তিনি বলেন, এখন পর্যন্ত যারা ৯ বারে ১৮ দিন অবরোধ আর তিন বার হরতাল ডেকেছে। মানুষ এটা মানছে না। মানুষ ঘর থেকে বের হয়ে আসছে। অবরোধ ডেকে ঘরে বসে ভাড়া করে লোক এনে বিচ্ছিন্নভাবে আগুন লাগানোর চেষ্টা হচ্ছে। দিনশেষে মানুষের মধ্যে এর কোনও প্রভাব পড়ছে না বলেই মানুষ ঘর থেকে বের হয়ে রাস্তায় চলাচল করছে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ঢাকা টেলিগ্রাফ এর দায়ভার নেবে না।