পোস্টাল ভোট দিতে ১৩ লাখ নিবন্ধন, ৬ লাখ ব্যালট প্রেরণ

আগের সংবাদ

সমস্যাগ্রস্থ পরিবারকে আর্থিক অনুদান দিলো হায়্যা আলাল ফালাহ

পরের সংবাদ

অবরোধ-হরতালে ২৬৭টি অগ্নিসংযোগ ঘটেছে

ঢাকা টেলিগ্রাফ

প্রকাশিত: ডিসেম্বর ৮, ২০২৩ , ৩:৩০ অপরাহ্ণ

অক্টোবরের শেষ থেকে বিএনপি, জামায়াত ও সমমনা বিরোধী দলগুলোর ডাকা অবরোধ ও হরতাল চলাকালে শুক্রবার সকাল ৬টা পর্যন্ত মোট ২৬৭টি অগ্নিসংযোগের রেকর্ড করেছে ফায়ার সার্ভিস।

বিরোধী দলগুলোর ডাকা সর্বশেষ সড়ক, রেল ও নৌপথ অবরোধের দ্বিতীয় দিনে বৃহস্পতিবার সকাল ৬টা থেকে শুক্রবার সকাল ৬টা পর্যন্ত একটি অগ্নিসংযোগ ঘটে।

ফায়ার সার্ভিস জানিয়েছে, গত দেড় মাসে অগ্নিসংযোগে ২৬৩টি গাড়ি ও ১৫টি স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে বাস ১৬২টি, ট্রাক ৪৪টি, কাভার্ডভ্যান ২৩টি, মোটরসাইকেল ৮টি ও অন্যান্য ২৬টি যানবাহন রয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ঢাকা টেলিগ্রাফ এর দায়ভার নেবে না।