সাবেক সেনা কর্মকর্তা নাছের ৬ দিনের রিমান্ডে

আগের সংবাদ

ইরানে পারমাণবিক হামলার আশঙ্কা নিয়ে সতর্কবার্তা

পরের সংবাদ

ফিলিস্তিনের পশ্চিমতীরে ইসরাইলের হামলায় নিহত আরো ৬জন

ঢাকা টেলিগ্রাফ

প্রকাশিত: ডিসেম্বর ৮, ২০২৩ , ৪:০৭ অপরাহ্ণ

ফিলিস্তিনের পশ্চিমতীরে ইসরাইলের অভিযানে আরো ছয়জন নিহত হয়েছে। এছাড়া আরো অনেকেই আহত হয়েছে। বৃহস্পতিবার রাত ও শুক্রবার সকালের অভিযানে তারা নিহত হয়।

শুক্রবার (৮ ডিসেম্বর) কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, অধিকৃত পশ্চিমতীরে ফারা শরণার্থী শিবিরে ইসরাইলি বাহিনীর গুলিতে অন্তত ছয়জন ফিলিস্তিনি নিহত হয়েছে। এছাড়া আরো অনেকেই আহত হয়েছে।

ফিলিস্তিনি বার্তাসংস্থা ওয়াফা জানিয়েছে, এছাড়া আরো অনেক জায়গায় হামলা করেছে দখলদার বাহিনী। তারা রামাল্লায় সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাস নিক্ষেপ করেছে। এছাড়া কাফর কাদ্দুম, জিনসাফুট গ্রাম, কালকিলিয়ার পূর্বে অধিকৃত পূর্ব জেরুজালেম ইত্যকার শহরে হামলা চালিয়ে দুই ফিলিস্তিনিকে গ্রেফতার করেছে।

উল্লেখ্য, গত ৭ অক্টোবর চলমান গাজা যুদ্ধ শুরু হয়। এরপর থেকে প্রায় প্রতিরাতেই পশ্চিমতীরের নানা শরণার্থী শিবিরে হামলা চালিয়েছে ইসরাইলের সামরিক বাহিনী। এ যাবৎ সেখানে অন্তত ২৬৬ জন নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছে তিন হাজার ৩৬৫ জন।

সূত্র : আলজাজিরা

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ঢাকা টেলিগ্রাফ এর দায়ভার নেবে না।