পোস্টাল ভোট দিতে ১৩ লাখ নিবন্ধন, ৬ লাখ ব্যালট প্রেরণ

আগের সংবাদ

সমস্যাগ্রস্থ পরিবারকে আর্থিক অনুদান দিলো হায়্যা আলাল ফালাহ

পরের সংবাদ

রাজধানীর টিকাটুলিতে বাসে আগুন

ঢাকা টেলিগ্রাফ

প্রকাশিত: ডিসেম্বর ১১, ২০২৩ , ৯:৫৫ অপরাহ্ণ

বিএনপি ও সমমনা রাজনৈতিক দলগুলোর ডাকা ১১ দফা অবরোধ শুরুর আগের রাতে রাজধানীর টিকাটুলিতে একটি স্টাফ বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

সোমবার (১১ ডিসেম্বর) রাত ৯টা ৪৭ মিনিটের দিকে বাসে আগুন দেওয়ার খবর পায় ফায়ার সার্ভিস। ঢাকা টেলিগ্রাফকে এ তথ্য নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ।

রাশেদ বিন খালিদ বলেন, টিকাটুলি রাজধানী সুপার মার্কেটের সামনে ডেল্টা লাইফ ইনস্যুরেন্সের একটি স্টাফ বাসে আগুন লাগার খবর পাওয়া যায়। খবর পেয়ে সূত্রাপুর ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণ করে। রাত ৯টা ৫৪ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে দমকল বাহিনীর কর্মীরা।

আগুনের ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেছে কি না তা জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা।

এর আগে আজ রাত সাড়ে ৮টার দিকে রাজধানীর মোহাম্মদপুরে যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ঢাকা টেলিগ্রাফ এর দায়ভার নেবে না।