পোস্টাল ভোট দিতে ১৩ লাখ নিবন্ধন, ৬ লাখ ব্যালট প্রেরণ

আগের সংবাদ

সমস্যাগ্রস্থ পরিবারকে আর্থিক অনুদান দিলো হায়্যা আলাল ফালাহ

পরের সংবাদ

চট্টগ্রামে প্রাইভেটকার ও বাসে আগুন

ঢাকা টেলিগ্রাফ

প্রকাশিত: জানুয়ারি ৬, ২০২৪ , ৮:১৫ অপরাহ্ণ

চট্টগ্রামের কালুরঘাট বিসিকের বাদামতলে দাঁড়িয়ে থাকা অবস্থায় একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স সদর দপ্তরের মিডিয়া সেলের অফিসার তালহা বিন জসিম ঢাকা টেলিগ্রাফকে জানান, আজ শনিবার সন্ধ্যা সাড়ে ৬টায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে কালুরঘাট ফায়ার স্টেশনের দুটি ইউনিট সেখানে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

তালহা বিন জসিম আরও জানান, আজ সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে ময়মনসিংহ সদরের নতুন বাজারে একটি প্রাইভেটকারে আগুন দেয় দুর্বৃত্তরা। খবর পেয়ে ময়মনসিংহ ফায়ার স্টেশনের দুটি ইউনিট সেখানে যায়।

এর কিছুক্ষণের মধ্যেই ৬টা ৫৫ মিনিটে ময়মনসিংহের মুক্তাগাছায় মনতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আগুন দেয় দুর্বৃত্তরা। খবর পেয়ে মুক্তাগাছা ফায়ার স্টেশনের দুটি ইউনিট ৭টা ৫ মিনিটে সেখানে পৌঁছায়।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ঢাকা টেলিগ্রাফ এর দায়ভার নেবে না।