অন্যান্য
বান্দরবানের রুমা উপজেলার বগালেক-কেওক্রাডং সড়কের দার্জিলিং পাড়ায় জিপ গাড়ি খাদে পড়ে ২ পর্যটক নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন ১১ জন পর্যটক।
শনিবার দুপুরে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- জয়নব ও ফিরোজা বেগম। তাদের বাড়ি ঢাকা বলে জানা গেছে।
দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে রুমা উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ মাহবুবুল হক জানান, একটি জিপ গাড়ি পর্যটক নিয়ে রুমা উপজেলার আকর্ষণীয় পর্যটনকেন্দ্র কেওক্রাডং থেকে দুপুরে বান্দরবান সদরে ফেরার পথে বগালেক -কেওক্রাডং সড়কের দার্জিলিং পাড়ায় পৌঁছালে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে যায়।
পরে স্থানীয় জনসাধারণ, রুমা ফায়ার সার্ভিস, পুলিশ ও সেনাবাহিনী ও উপজেলা প্রশাসনের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আহত ১১ জনকে উদ্ধার করে রুমা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এসময় ঘটনাস্থলে ২ জন পর্যটকের মৃত্যু ঘটে।
এদিকে রুমা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তিকৃত গুরুতর আহত পাঁচজনকে উন্নত চিকিৎসার জন্য সেনাবাহিনীর এম্বুলেন্সে করে বান্দরবান হাসপাতালে প্রেরণ করা হয়।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ঢাকা টেলিগ্রাফ এর দায়ভার নেবে না।