পোস্টাল ভোট দিতে ১৩ লাখ নিবন্ধন, ৬ লাখ ব্যালট প্রেরণ

আগের সংবাদ

সমস্যাগ্রস্থ পরিবারকে আর্থিক অনুদান দিলো হায়্যা আলাল ফালাহ

পরের সংবাদ

আটরশি‘র বিশ্ব উরস শরীফ উপলক্ষে মানিকগঞ্জ জেলার প্রস্তুতি সভা অনুষ্ঠিত

ঢাকা টেলিগ্রাফ

প্রকাশিত: জানুয়ারি ২১, ২০২৪ , ৬:৪০ অপরাহ্ণ

আটরশি, বিশ্ব জাকের মঞ্জিল দরবার শরীফের মহা পবিত্র বিশ্ব উরস শরীফ ২০২৪ইং উপলক্ষে বিশ্ব জাকের মঞ্জিল দরবার শরীফ কর্মী গ্রুপ মানিকগঞ্জ জেলার উদ্যোগে গতকাল মানিকগঞ্জের শিবালয় উপজেলার রুমি ফিলিং স্টেশনে মিশন প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

মানিকগঞ্জ জেলা কর্মী গ্রুপের কর্মী প্রধান  আলহাজ্ব রহিম খানের সভাপতিত্বে সভায় মিশন প্রধান হিসাবে উপস্থিত ছিলেন কর্মী গ্রুপের কেন্দ্রীয় সমন্বয় কমিটির সদস্য ও ঢাকা মহানগর উত্তরাঞ্চলের কর্মী প্রধান জনাব আলহাজ্ব শাহীন মোহাম্মদ হাফিজ, সহকারী মিশন প্রধান হিসাবে উপস্থিত ছিলেন কর্মী গ্রুপের কেন্দ্রীয় সমন্বয় কমিটির সদস্য জনাব আলহাজ্ব এম আতিকুর রহমান খান ও মিশন সদস্য হিসাবে উপস্থিত ছিলেন কর্মী গ্রুপের কেন্দ্রীয় কো-অর্ডিনেটর জনাব নাহিদ হোসেন সবুজ, ঢাকা মহানগর উত্তরাঞ্চলের কোষাধ্যক্ষ জনাব ফরুক হোসেন রানা, ওলামা কাউন্সিলের কেন্দ্রীয় সদস্য মাওঃ মহসিন আলী প্রমুখ।

সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ ১ আসনের মাননীয় সাংসদ জনাব সালাউদ্দিন আহমেদ জাহিদ এম পি।

মিশন প্রধান তার বক্তব্যে বলেন, বিশ্বওলী খাজাবাবা ফরিদপুরী (কুঃছেঃআঃ) কেবলাজান হুজুরের মহা পবিত্র বিশ্ব উরস শরীফ বিশ্ব শান্তির বারতা নিয়ে আমাদের দোরগোড়ায় উপস্থিত। বিশ্বওলী খাজাবাবা ফরিদপুরী (কুঃছেঃআঃ) পীর কেবলাজান হুজুরের দীক্ষা অনুসারে দয়াল নবী রাসুলে পাক (সাঃ) এর পবিত্র মহব্বত বুকে ধারন করে সত্য ইসলামের পথে ঐক্যবদ্ধ হয়ে সকল জাকেরান আশেকান মুমিন মুসলমান ও ভক্তবৃন্দ ভাই-বোনদের সাথে নিয়ে আল্লাহর রহমত পাওয়ার নিয়তে উরস শরীফে উপস্থিত হয়ে আল্লাহর রহমত ইহ-পারলৌকিক মুক্তির জন্য পূন্যাত্মার মিলনমেলায়

অংশগ্রহণ করার উদাত্ত আহ্বান জানিয়ে মিশন প্রধান বলেন, কামেল মোকাম্মেল পীরের কদমে খেদমতের মাধ্যমে তকদীরের বুড়াই দুর হয়, আল্লাহর রহমত আসে। তাই সকলকে মহা পবিত্র বিশ্ব উরস শরীফে যাওয়ার দাওয়াত জানিয়ে তিনি আল্লাহ ও রাসুলের মহব্বতে হৃদয় সিক্ত করে হদয়কে খোদার নূরে আলোকিত করে চিরশান্তি ও সমৃদ্ধির পথে থাকার আহ্বান জানান।

সাংসদ সালাউদ্দিন আহমেদ জাহিদ বলেন বাংলাদেশে ইসলাম এসেছে ওলী-আউলিয়া গণের মাধ্যমে, উপমহাদেশে সত্য ইসলামের প্রচারে ও মানুষদের সূফী আদর্শের সুশীতল শান্তির পথে ঐক্যবদ্ধ করে সমাজ ও রাষ্ট্রে শান্তির প্রক্রিয়া বজায় রাখতে বিশ্বওলী খাজাবাবা ফরিদপুরী (কুঃছেঃআঃ) ছাহেবের সুদীর্ঘ জীবনে নিরলস পরিশ্রম অনস্বীকার্য। ওলী-আউলিয়া গণের দেখানো পথেই প্রকৃত শান্তির পরশ মিলে। তিনি মানিকগঞ্জের সকল জনতাকে বিশ্ব উরস শরীফে উপস্থিত হয়ে বিশ্বওলীর দোয়া নিয়ে আাসার জন্য আহ্বান জানান।

উল্লেখ্য যে আগামী ১৭,১৮,১৯ ও ২০ ফেব্রুয়ারী যথাক্রমে শনি, রবি, সোম ও মঙ্গলবার বিশ্ব জাকের মঞ্জিল দরবার শরীফে বিশ্বওলী খাজাবাবা ফরিদপুরী (কুঃছেঃআঃ) ছাহেবের মহা পবিত্র বিশ্ব উরস শরীফ ২০২৪ইং যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যের সাথে মহা ধুমদামে অনুষ্ঠিত হবে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ঢাকা টেলিগ্রাফ এর দায়ভার নেবে না।