সাবেক সেনা কর্মকর্তা নাছের ৬ দিনের রিমান্ডে

আগের সংবাদ

ইরানে পারমাণবিক হামলার আশঙ্কা নিয়ে সতর্কবার্তা

পরের সংবাদ

মিয়ানমার ইস্যুতে দিল্লির সহযোগিতা চেয়েছে বাংলাদেশ- পররাষ্ট্রমন্ত্রী

ঢাকা টেলিগ্রাফ

প্রকাশিত: ফেব্রুয়ারি ১২, ২০২৪ , ৫:১৫ অপরাহ্ণ

মিয়ানমার ইস্যুতে বাংলাদেশ দিল্লির সহযোগিতা চেয়েছে বলে পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, মিয়ানমার ইস্যুতে বাংলাদেশ ও ভারত একসঙ্গে কাজ করবে। দেশটিতে (মিয়ানমার) চলমান সংঘাতের কারণে আমাদের দেশেও সংকট তৈরি হয়েছে। বিশেষ করে মিয়ানমার থেকে যেসব রোহিঙ্গাকে বিতাড়িত করা হয়েছে, তাদের নাগরিক অধিকার দিয়ে সেখানে ফেরত পাঠানোও জুরুরি। এসব বিষয়ে আমরা ভারতের সহায়তা কামনা করেছি।

আজ সোমবার (১২ ফেব্রুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন ড. হাছান মাহমুদ। তার সাম্প্রতিক দিল্লি সফরের বিস্তুারিত তুলে ধরতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ভারতের জাতীয় নির্বাচনের পর দেশটির নেতাদের সঙ্গে তিস্তা নদীর পানি বণ্টনের বিষয়ে আলোচনা হবে। এছাড়াও আমরা ভারতের কাছে ৬টি ভোগ্যপণ্য আমদানি করতে কোটা নির্ধারণের বিষয়েও আলোচনা হয়েছে। একই সঙ্গে ৫০ হাজার টন পেঁয়াজ ও এক লাখ টন চিনি আমদানির বিষয়ে কথা হয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ঢাকা টেলিগ্রাফ এর দায়ভার নেবে না।