অন্যান্য
গত ৭ জানুয়ারির ডামি নির্বাচন বাতিল ও ইন্ডিয়ান পণ্য বর্জন এবং ভারতীয় আগ্রাসন এবং আধিপত্যবাদের বিরুদ্ধে গণঅধিকার পরিষদ আজ বৃহস্পতিবার রাজধানী ঢাকায় আগ্রাসন বিরোধী র্যালর ও লিফলেট বিতরণ করেছে। র্যালীতে গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা অংশ নেন।
জাতীয় প্রেসক্লাব থেকে কালভার্ট রোড হয়ে পুরানা পল্টন মোড় ও বায়তুল মোকাররম এলাকায় লিফলেট বিতরণ ও র্যালী করে গণঅধিকার পরিষদ।
র্যালী শুরুর পূর্বে গণঅধিকার পরিষদের আহবায়ক কর্ণেল অবঃ মিয়া মশিউজ্জামান বলেন, আগামী ঈদ হবে বাংলাদেশ জনগণের ঈদ, এই ঈদে আমরা কেউ ভারতীয় পণ্য ব্যবহার করবোনা। তিনি আরো বলেন, ভারত আমাদের অক্টোপাশের মতো চুষে খাচ্ছে। ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে লড়াই করা ছাড়া বাংলাদেশের জনগণের মুক্তির আর কোন পথ নেই। আমরা গণঅধিকার পরিষদ ভারতীয় পণ্য বয়কটের ডাক দিয়েছি। ইতোমধ্যে আমাদের ডাকে জনগণ ব্যপকভাবে সাড়া দিচ্ছে। আমরা এই আন্দোলন বাংলাদেশ প্রতিটি ঘরেঘরে পৌছে দিতে কাজ করে যাচ্ছি।
গণঅধিকার পরিষদের সদস্য সচিব ফারুক হাসান বলেন, বাংলাদেশের জনগণের মুক্তির পথ এখন একটাই, ভারতীয় আগ্রাসন ও আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই। বাংলাদেশের কোন রাজনৈতিক দল এই আগ্রাসন ও আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলার সাহস দেখায় না, আমরা গণঅধিকার পরিষদ সাহস নিয়ে রাজপথে আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করছি, লিফলেট বিতরণ করছি। আমরা জানি এ লড়াইয়ের পথ অনেক কঠিন এবং ঝুকিপূর্ণ। আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে আমাদের পূর্বে অনেকেই জীবন দিয়েছে দেশের জন্য যার উজ্জ্বল উদাহরণ বুয়েটের মেধাবী শিক্ষার্থী আবরার ফাহাদ। অনেককে গুম হতে হয়েছে, যার উজ্জ্বল দৃষ্টান্ত বিএনপির সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলী, জামায় নেতা মীর কাসেম আলীর ছেলে আজও গুম অবস্থায় আছে।
গণনেতা তারেক রহমান বলেন, আমরা শত ঝুঁকি জেনেও দেশ ও জনগণের মুক্তির জন্য এই কঠিন লড়াইয়ে নেমেছি। ইনশাআল্লাহ ভারতীয় আগ্রাসন ও আধিপত্যবাদের বিরুদ্ধে আন্দোলন চলবে।
র্যালীতে আরো উপস্থিত ছিলপন গণনেতা আতাউল্লাহ, ইমামউদ্দিন, আরিফ বিল্লাহ, যুবনেতা সাকিব হোসাইন প্রমূখ।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ঢাকা টেলিগ্রাফ এর দায়ভার নেবে না।