সাবেক সেনা কর্মকর্তা নাছের ৬ দিনের রিমান্ডে

আগের সংবাদ

ইরানে পারমাণবিক হামলার আশঙ্কা নিয়ে সতর্কবার্তা

পরের সংবাদ

নাটোরে আওয়ামী লীগ নেতাকে গুলি করে হত্যা

ঢাকা টেলিগ্রাফ

প্রকাশিত: মে ১, ২০২৪ , ১:০১ পূর্বাহ্ণ

নাটোরের লালপুর উপজেলার গোপালপুর বাজারে গোপালপুর পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি মুঞ্জুর ইসলাম মঞ্জুকে গুলি করে হত্যা করেছে মুখোশধারী দুর্বৃত্তরা। মঙ্গলবার (৩০ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটেছে।

নিহত মঞ্জু ২০১৮ সালের ২৮ নভেম্বর লালপুর উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক জহুরুল ইসলাম হত্যা মামলায় অভিযুক্ত।

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছিম আহমেদ বলেন, মঞ্জু গোপালপুর বাজারে একটি দোকানের সামনে দাঁড়িয়ে ছিলেন। রাত সাড়ে ১০টার দিকে মুখোশধারী ৪/৫ জন দুর্বৃত্ত এসে মুঞ্জুরের মাথায় ও পেটে গুলি করেন। দুর্বৃত্তরা চলে গেলে স্থানীয়রা তাকে উদ্ধার করে ক্লিনিকে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নাছিম আহমেদ জানান, দুর্বৃত্তদের সনাক্ত করতে পুলিশ মাঠে নেমেছে।

অপরদিকে রাত ১২টার দিকে নাটোরের পুলিশ সুপার তারিকুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ঢাকা টেলিগ্রাফ এর দায়ভার নেবে না।