অন্যান্য
ঘোড়াশালের বিলগুলিতে ঘুরে দেখা যায় জাতীয় ফুল শাপলা প্রায় নেই বললেই চলে। ঘোড়াশাল কুমারটেক গ্রামের বিপুল হোসেনের সাথে কথা বলে জানা যায় একসময় বিলগুলিতে প্রচুর শাপলা ফুটত। বিগত দুই বছর যাবত তেমন একটা ফুল দেখতে পাওয়া যায় না।
বিলুপ্ত হওয়ার কারন জানতে চাইলে। তিনি বলেন মানুষ শাপলা গাছের মূল (স্থানীয় ভাষায় হালু ) তুলে খেয়ে ফেলছে। বছরের পর বছর এই রকম চলতে থাকায় এখন আর শাপলা ফুল দেখা যায় না। তিনি আরো জানান এখনি স্থায়ী কোন ব্যবস্থা না নিলে শাপলা ফুল চিরতরে বিলুপ্ত হয়ে যাবে।
তাই সবাইকে জাতীয় ফুল শাপলা কে বাচিঁয়ে রাখতে সচেতন হওয়ার আহ্বান স্থানীয়দের।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ঢাকা টেলিগ্রাফ এর দায়ভার নেবে না।