অন্যান্য
অনির্দিষ্টকালের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) বন্ধ ঘোষণা করা হয়েছে। এছাড়া আজ সন্ধ্যা ৬টার মধ্যে শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশনা দেয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম সিন্ডিকেটের জরুরি সভায় আজ বুধবার (১৭ জুলাই) এ সিদ্ধান্ত নেয়া হয়।
এর আগে এদিন সকাল ১০টার দিকে বিজিবির পাহারায় এক জরুরি সভায় বসেন ঢাবির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম সিন্ডিকেট। দীর্ঘ দেড় ঘণ্টার মতো বৈঠক করেও কোনো সিদ্ধান্তে আসতে পারেননি সিন্ডিকেট সদস্যরা।
এরপর দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামালের কার্যালয়ে আরেকটি সভা অনুষ্ঠিত হয়। এ সময় তার কার্যালয়ের সামনে বিপুল সংখ্যক বিজিবি সদস্যদের সতর্ক অবস্থানে দেখা যায়। সেখান থেকেই এ সিদ্ধান্ত আসে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ঢাকা টেলিগ্রাফ এর দায়ভার নেবে না।