সাবেক সেনা কর্মকর্তা নাছের ৬ দিনের রিমান্ডে

আগের সংবাদ

ইরানে পারমাণবিক হামলার আশঙ্কা নিয়ে সতর্কবার্তা

পরের সংবাদ

পুলিশের ধাওয়ায় লেকে পড়ে ২ শিক্ষার্থী নিখোঁজ

টেলিগ্রাফ ঢাকা

প্রকাশিত: জুলাই ১৮, ২০২৪ , ১:১৬ অপরাহ্ণ

মাদারীপুরে শহরে পুলিশের ধাওয়ায় লেকের পানিতে ডুবে দুই শিক্ষার্থী নিখোঁজ হয়েছেন। কোটা আন্দোলনকারীদের ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি চলার সময় বৃহস্পতিবার (১৮ জুলাই) সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে।

এর আগে সকালে শহরের ডিসিব্রিজ এলাকায় আন্দোলনকারী, পুলিশ ও ছাত্রলীগের নেতাকর্মীদের ত্রিমুখী সংঘর্ষ হয়। এরপর সকাল সাড়ে ১০টার দিকে শহরের শকুনী লেকে পুলিশের ধাওয়া খেয়ে ওই দুই শিক্ষার্থী নিখোঁজ হন। তাদের উদ্ধারে অভিযান শুরু করেছে ফায়ার সার্ভিসের কর্মীরা। তবে তাৎক্ষণিকভাবে নিখোঁজ ওই শিক্ষার্থীদের পরিচয় পাওয়া যায়নি।

এ দিকে সকালে ১০টার দিকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে কোটা সংস্কারের দাবিতে জড়ো হন আন্দোলনকারীরা। এ সময় তাদের সঙ্গে পুলিশ ও ছাত্রলীগ নেতাকর্মীদের ত্রিমুখী সংঘর্ষ হয়। এতে গুলিবিদ্ধসহ অন্তত ৩০ জন আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে আটক করা হয়েছে ৬ জনকে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ঢাকা টেলিগ্রাফ এর দায়ভার নেবে না।