অন্যান্য
যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচন থেকে সরে দাঁড়াতে পারেন দেশটির প্রেসিডেন্ট জো বাইডেন। মঙ্গলবার (১৬ জুলাই) এক সাক্ষাৎকারে এ তথ্য জানিয়েছেন তিনি নিজেই।
ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে এক প্রতিবেদনে জানায়, জো বাইডেন আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন থেকে সরে দাঁড়ানোর কথা পুনর্বিবেচনা করবেন, কেবল যদি তার চিকিৎসকেরা বলেন তিনি শারীরিকভাবে অসুস্থ।
গত ২৭ জুন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে মুখোমুখি নির্বাচনী বিতর্কে ভরাডুবি হয়েছে। এরপর থেকে বাইডেনের খোদ ডেমোক্রেটিক পার্টি থেকে শুরু করে একের পর এক উচ্চপদস্থ মার্কিন কর্মকর্তা বাইডেনকে নির্বাচন থেকে সরে আসার আহ্বান জানাচ্ছেন। তবে বাইডেন এ কথা কোনো তোয়াক্কা না করেই নির্বাচনে অংশ নিবেন বলে জানিয়েছেন।
মঙ্গলবার সংবাদমাধ্যম বেট-কে দেয়া এক সাক্ষাৎকারে বাইডেন বলেন, “যদি আমার শারীরিক অবস্থার অবনতি ঘটে এবং চিকিৎসকেরা বলেন— আপনার এই সমস্যা আছে, ওই সমস্যা আছে….তাহলে আমি নির্বাচন থেকে সরে দাঁড়াব।”
এ সাক্ষাৎকারের মধ্য দিয়ে বাইডেন প্রথমবারের মতো নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ইঙ্গিত দিয়েছেন। আর এই সাক্ষাৎকার দেয়ার ৪৮ ঘণ্টার মধ্যে তার প্রেস সেক্রেটারি ক্যারিন জিন পিয়েরে হোয়াইট হাউসে এক ব্রিফিংয়ে জানান, বাইডেন করোনায় আক্রান্ত হয়েছেন এবং এই মুহূর্তে মৃদু উপসর্গে ভুগছেন।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ঢাকা টেলিগ্রাফ এর দায়ভার নেবে না।