অন্যান্য
সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টাধাওয়া চলছে। শিক্ষার্থীদের লক্ষ্য করে ক্যাম্পাসের ভেতরেও টিয়ারশেল নিক্ষেপ করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৮ জুলাই) সকাল সোয়া ১১টার দিক থেকে এ সংঘর্ষ শুরু হয়।
পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী, কোটা সংস্কারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দেশজুড়ে কমপ্লিট শাটডাউন কর্মসূচিতে মেরুল বাড্ডা সড়কে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অবস্থান নিলে সেখানে অতর্কিত পুলিশ হামলা চালায়।
কোটা সংস্কার আন্দোলনকারীদের ওপর পুলিশ, বিজিবি, র্যাব, সোয়াটের ন্যাক্কারজনক হামলা, খুনের প্রতিবাদ, খুনিদের বিচার, সন্ত্রাসমুক্ত ক্যাম্পাস নিশ্চিত ও একদফা দাবিতে দিনের শুরুতেই পুলিশি বাধার মুখে পড়েন বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীরা।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ঢাকা টেলিগ্রাফ এর দায়ভার নেবে না।